March 15, 2026, 1:47 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

খোকসায় লক্ষ্য মাত্রা চেয়ে বেশি আমন ধানের আবাদ হয়েছে

হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আমন ধানের আবাদ হয়েছে। সরকারিভাবে কৃষকদের উন্নত প্রশিক্ষন, উন্নত বীজ সার ও দম বেশি পাওয়ায় ২০২১ সালে লক্ষ মাত্রার চেয়েও বেশি জমিতে আমন ধানের চাষ করেছেন স্থানীয় কৃষকগণ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এ বছর আমন আবাদের লক্ষ মাত্রা ছিল ৬ হাজার ৭’শ হেক্টর জমি। উপজেয় আনাদ হয়েছে ৬ হাজার ৭৯০ হেক্টর জমিতে।
সবচেয়ে বেশি আমন ধানের আবাদ হয়েছে উপজেলার শিমুলিয়া ইউনিয়নে ১ হাজার ৩০ হেক্টর জমি।
এ ছাড়াও জানিপুর ইউনিয়নে ১ হাজার ২৩, জয়ন্তীহাজরা ইউনিয়নে ৯১৮, ওসমানপুর ইউনিয়নে ৯০৮, বেতবাড়িয়া ইউনিয়নে ৭৮২, শোমসপুর ইউনিয়নে ৭১০, গোপগ্রাম ইউনিয়নে ৫১৫, আমবাড়িয়া ইউনিয়নে ৩৬৬, পৌরসভা ২৭৭, ও খোকসা ইউনিয়নে ২৬৭ হেক্টর জমি।

উপজেলায় এবছর আমন ধানে উফশী জাতের বীজ ছিল বি আর, ৭১, ৭২, ৭৫, ও ৮৯।
হাইব্রিড জাতের বীজের মধ্যে বেশি জমিতে আবাদ হয়েছে ৭০০৬ জাতের বীজ।

উপজেলার বিভিন্ন প্রান্তে কৃষকদের সাথে আলোচনা করে জানা গেছে এবারের আমন ধানের বেশি পরিমাণ আক্রান্ত হচ্ছে মাজরা পোকা। আর ঔষধ ও বিভিন্ন প্রকার বালাইনাশক ব্যবহার করলেও দমন পাওয়া যাচ্ছে না।
তবে এ বিষয়ে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তারা বলছেন, মাজরা পোকা দমনে প্রতিটা জমির মাঝে যদি ডাল কেটে দেওয়া যায় তাহলে এর থেকে বেশি উপকার পাওয়া যাবে পাখি বসলে মাজরা পোকা খেয়ে ফেলবে।

এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা বলেন, ধানের দাম বেশি পাওয়া, সময় মতন কৃষকদের উন্নত প্রশিক্ষণ সহ কৃষি উপকরণ ( সার বীজ ও কিটনাশক) কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কারণে এবার উপজেলায় আমন ধানের আবাদ বেশি হয়েছে।
আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার থেকেও বেশি পরিমাণ আমন ধান উৎপাদন হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net