March 15, 2026, 1:47 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

ভেড়ামারা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক  নিম্নমানের হারমোনিয়াম ও ডুগি-তবলা প্রদান

আব্দুল আলিম ভেড়ামারা/

কুষ্টিয়ার ভেড়ামারা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক কিশোর-কিশোরী ক্লাবে নিম্নমানের হারমোনিয়াম ও ডুগি তবলা প্রদান করার লিখিত অভিযোগ পাওয়া গেছে। কিশোর-কিশোরী ক্লাবের ১২ জন শিক্ষক ও শিক্ষিকা বৃন্দরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে। সুষ্ঠ তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয়  ব্যাবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের নিকট ক্লাব কতৃপক্ষ জোর দাবী জানিয়েছেন।
ভেড়াামরা কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দদের লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, ভেড়ামারা মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তামান্নাজ খন্দকার নিজ অফিসে গত ২৫ শে আগষ্ট’২১ কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক ও শিক্ষিকাদের ডেকে খেলার সামগ্রী, ৭ সেট হারমোনিয়াম ও ৭ সেট ডুগি তবলা প্রদান করেন। প্রতিটি হারমোনিয়াম এর সরকারী রেট ধরা হয় ১৩ হাজার টাকাএবং প্রতিটি ডুগি তবলার সরকারী রেট ধরা হয় ৬ হাজার টাকা। মোট ৭ সেট হারমোনিয়াম ও ৭ সেট ডুগি তবলার সরকারী রেট অনুযায়ী দাম ১ লাখ ৩৩ হাজার টাকা। মহিলা বিষয়ক কর্মকর্তা তামান্নাজ খন্দকার নিম্ম মানের হারমোনিয়াম ও ডুগি তবলা কিশোর-কিশোরী ক্লাবে প্রদান করেন। নিম্নমানের বাদ্য যন্ত্রগুলো কিশোর-কিশোরী ক্লাবে জন্য ব্যাবহারের অনুপোযোগি। হারমোনিয়াম গুলো সম্পন্ন ব্যাবহারের অনুপোযোগি এবং ডুগি তবলা ডুগি মাটির হাঁড়িঁ দিয়ে তৈরী যাহা খুবই নিম্মমানের। পড়ে গেলে ভাঙ্গার সম্ভবনা রয়েছে। নিম্মমানের হওয়ায় গত ২৯ শে আগষ্ট’২১ ভেড়ামারা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিসে কিশোর-কিশোরী ক্লাবে দেওয়া ৭ সেট হারমোনিয়াম ও ৭ সেট ডুগি তবলা ফেরত দেয়। নতুন করে ডুগি তবলা সেট মাটির হাঁড়িঁর পরিবর্তে ইষ্টিল ডুগি এবং সেভেন ফোডিং বেলু ষ্টিক রিড সাঁইত্রিশ পর্দা বিশিষ্ট হারমোনিয়াম দেওয়ার দাবী।
কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক মাজেদুল ইসলাম বলেন, ভেড়ামারা মহিলা বিষয়ক অধিদপ্তর নিন্মমানের ৭ সেট হারমোনিয়াম ও ৭ সেট ডুগি তবলা ক্লাব গুলেতে প্রদান করেন। নিম্মমানের হওয়ায় ক্লাবে দেওয়া হারমোনিয়াম ও ডুগি তবলা গুলো অফিসে ফেরত দিয়েছি। যে গুলো দেওয়া হয়েছে তার দাম প্রতিটি হারমোনিয়ামের ৫ থেকে ৬ হাজার টাকা। ডুগি তবলার দাম ৩ হাজার টাকা। বাঁকী টাকা গুলো মহিলা বিষয়ক কর্মকর্তা তামান্নাজ খন্দকারসহ অফিেেসর স্টাফ আন্তসাৎ করেছে। নতুন করে ডুগি তবলা সেট মাটির হাঁড়িঁর পরিবর্তে ইষ্টিল ডুগি এবং সেভেন ফোডিং বেলু ষ্টিক রিড সাঁইত্রিশ পর্দা বিশিষ্ট হারমোনিয়াম দিতে হবে।
ভেড়ামারা মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তামান্নাজ খন্দকার জানান, প্রতিটি হারমোনিয়াম সরকারী মূল্য ধরা হয়েছে ১৩ হাজার টাকা। প্রতিটি ডুগি তবলার সরকারী মূল্য ধরা হয়েছে ৬ হাজার টাকা। ক্রয় কমিটি টেন্ডারের মাধ্যামে ৭ সেট হারমোনিয়াম ও ৭ সেট ডুগি তবলা ক্রয় করা হয়। সরকারী বাজেট একটু বেশি হলে আরো ভালো জিনিস ক্রয় করা সম্ভব হতো।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার জানান, কিশোর-কিশোরী ক্লাবের ১২ জন শিক্ষক ও শিক্ষিকা আমার নিকট লিখিত অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে তদন্ত করা  হচ্ছে । দোষী হলে ব্যাবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net