June 28, 2026, 1:58 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীশূন্য ৬২১ ভোকেশনাল প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের পথে কারিগরি বোর্ড কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে কবি শাহিদা পারভীন রেখার চার গ্রন্থের প্রকাশনা উৎসব মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১

কুষ্টিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ ও উপকরণ বিতরণ 

হুমায়ুন কবির/
  কুষ্টিয়া সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে চলতি খরিপ-২/২০২১-২২ মৌসুমের নাবি পাটবীজ উৎপাদন স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে নাবী পাটবীজ উৎপাদন কৃষক ৪০ জন ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন কৃষক ১৫০ জন মোট ১৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ ও উপকরণ বিতরণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিষ্ণুপদ সাহা সহ কৃষি অফিসের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।
নীতিমালা অনুসারে ২০ শতক নাবী পাট বীজ উৎপাদন এর জন্য প্রতি কৃষক ০.৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ১০ কেজি ইউরিয়া দেওয়া হয়।
১ বিঘা গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন এর জন্য প্রতি কৃষক ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার, বালাইনাশক, পলিথিন ও সুতলি সহায়তা দেওয়া হয়।
পরে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আগন্তুক কৃষকদের হাতে এ সকল সার, বীজ ও কৃষি উপকরণ তুলে দেন প্রধান অতিথি মোঃ আতাউর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net