August 5, 2026, 2:42 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন ভোরে ঝিনাইদহ সীমান্তে জটলা দেখে বিএসএফের রাবার বুলেট, বাংলাদেশি আহত চুয়াডাঙ্গা/ প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায়, দ্বিতীয় স্ত্রী বুলডোজার দিয়ে ভাঙলো স্বামীর বাড়ি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু গবেষণার আগে গবেষণার ভিত্তি: বিশ্ববিদ্যালয় কি প্রস্তুত? ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/ খাদ্যে হতাশার স্বাদ যাত্রার মঞ্চে নেমে এলো নীরবতা, বিদায় কিংবদন্তি খলনায়ক তকরিম উদ্দিন খান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/কর্মক্ষম মানবসম্পদ গড়ে বিশ্বে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর সড়ক নির্মাণে ধীরগতি/ ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে থাকে সারাদিনই দীর্ঘ যানজট বাংলাদেশ-ভারত সম্পর্ক/ বন্ধুত্বের ভিত্তি হোক আস্থা, সমতা ও সংলাপ

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় শনাক্ত ২২.৮০ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ২২৮টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৮০ শতাংশ। এই সময়ে জেলায় করোনায় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।
এর আগের ২৪ ঘণ্টায় জেলাতে করোনায় ৩ জনের জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে ৩০১ টি নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ।
আজ শনিবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই শনাক্ত হয়। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ৫৮ জন।’
তিনি জানান বর্তমানে হাসপাতালে ৪৪ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত রয়েছেন ২৮ জন। বাকি ১৬ জন উপসর্গ নিয়ে। জেলায় হোম আইসোলেশনে আছেন ৪৭৭ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৬ জন এবং মারা গেছেন ৭৪৮ জন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net