March 15, 2026, 4:20 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

খোকসায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীর যৌন নিপীড়নের অভিযোগ/ থানায় মামলা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়ার খোকসায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীর যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা হলেও ১৬ গ্রেপ্তার হয়নি অভিযুক্ত  আসামি। মামলার বাদীর অভিযোগ পুলিশ আসামির কাছ থেকে টাকা খেয়ে আসামি ধরছেনা।
 উপজেলার খোকসা ইউনিয়নের  হেলালপুর গ্রামের জৈনক কৃষক এর ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গত ২৭ আগস্ট তারিখে প্রতিবেশী লম্পট মোঃ শাহীন আলম (৩৫) এর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা হলেও ১৬ দিনেও অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করতে পারেনি থানা পুলিশ।
খোকসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী আইন ২০২০ এর ১০ ধারায় মামলা নং – জেএল নং – ১৬। তারিখ ২৭/০৮/২০২১ ইং।
মামলার বাদী ছাত্রীর মা জানান, প্রতিবেশী আব্দুল মজিদ এর ছেলে শাহীন আলম গত ২৭ আগষ্ট তারিখে আমার ষষ্ঠ শ্রেনী পড়ুয়া মেয়ে কে যৌনপীড়ন করে।
 এ ব্যাপারে খোকসা থানায় উপস্থিত হইয়া মামালা দায়ের করি।  মামলার ১৬ দিন পার হলেও আসামি পক্ষের কাছ থেকে টাকা খেয়ে পুলিশ  আসামি শাহীন আলমকে গ্রেফতার করছে না।
তিনি আরো বলেন, আসামি শাহীন আলম গ্রফতার না হওয়ায়,  বিভিন্ন মাধ্যমে মামলা তুলে নিতে হুমকি ধামকি ও আমাকে গুম করে দেওয়ার হুমকি দিচ্ছে শাহীনের আত্মীয় স্বজনরা।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর মোঃ হামিদুল ইসলাম  জানান, মামলা তুলে নিতে হুমকি ধামকির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  টাকা খেয়ে আসামি গ্রেফতার করা হচ্ছে না কথাটি ঠিক নয় এটা অন্যায় কথা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, একাধিকবার আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। সন্ধান পেলে অবশ্যই আসামিকে গ্রেপ্তার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net