March 15, 2026, 1:23 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

বয়োজোষ্ঠ ব্যক্তির সঙ্গে স্কুলছাত্রীর বিয়ে/আত্মহত্যার চেষ্টা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

চুয়াডাঙ্গায় ৪০ বছরের যুবকের সঙ্গে এক স্কুলছাত্রীকে জোর করে বিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ক্ষুব্ধ হয়ে ওই কিশোরী ঘুমের ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছে।
বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামে ঘটনাটি ঘটেছে। স্কুলছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রামের আবু সায়েমের মেয়ে তামান্না খাতুন আলমডা উপজেলার খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্রী। মা-বাবার বিচ্ছেদ হওয়ার কারণে ছোটবেলা থেকে সে নানাবাড়িতে থাকত। ২০ দিন আগে তার ইচ্ছার বিরুদ্ধে নানা ঠান্ডু জোয়ার্দ্দার তাকে বিয়ে দেন।

১৫ বছরের পরিবর্তে ১৮ বছর বয়স দেখিয়ে পার্শ্ববর্তী কায়েতপাড়া গ্রামের জামাত আলীর ৪০ বছর বয়সী যুবক লাভলু হোসেনের সঙ্গে তামান্নাকে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর স্বামীর বাড়িতে যেতে অস্বীকৃতি জানায় তামান্না। নানা ঠান্ডু জোয়ার্দ্দার জোরপূর্বক তাকে স্বামীর বাড়িতে পাঠাতে চাইলে বৃহস্পতিবার বিকেলে সে ঘুমের একাধিক ট্যাবলেট সেবন করে। সন্ধ্যায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তামান্নার বাবা আবু সায়েম অভিযোগ করেন, আমাকে না জানিয়ে ছেলেপক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে তামান্নার নানা এমন কাণ্ড করেছেন। এমনকি বিয়ের কাবিননামায় বাবার নামের জায়গায় আমার নাম না লিখে তামান্নার মামার নাম লেখা হয়েছে।

‘আমি তামান্নার নানা, কাজীসহ এ কাজে যারা জড়িত, তাদের সবার বিচার চাই।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সায়েদুজ্জামান বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে জেনেছি তামান্না ঘুমের ট্যাবলেট সেবন করেছে। তার পাকস্থলী ওয়াশ করা হয়েছে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net