March 15, 2026, 5:22 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

টিকটক ভিডিও বানাতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

মেহেরপুরের মুজিবনগরে টিকটক ভিডিও বানাতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে উৎসব নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার রতনপুর স্লুইস গেটে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় নদী থেকে উৎসবের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

উৎসব গাংনী উপজেলার ফজলুল হকের ছেলে। সে চলতি বছরে এসএসসি পরীক্ষার্থী ছিল। ঘটনার সময় তার সঙ্গে থাকা বন্ধু একই এলাকার স্বপনের ছেলে বোরহানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

মুজিবনগর ফায়ার সার্ভিসের সাব অফিসার সাজাহান আলী জানান, প্রচণ্ড স্রোতে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হওয়ায় খুলনা থেকে ডুবুরি চাওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী চেষ্টার পর নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার করে।

মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম জানান, বিকেলে মুজিবনগর উপজেলার রতনপুর স্লুইস গেটে টিকটক ভিডিও বানাতে যায় উৎসব ও বোরহান। প্রবল স্রোতের সঙ্গে টিকটক ভিডিও বানাতে সেলফি তোলার সময় পা পিছলে ভৈরব নদে পড়ে যায় উৎসব। এ সময় স্রোতের টানে নিখোঁজ হয় সে।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মেহেরপুর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল পৌঁছে খুলনা ডুবুরি দলকে খরব দেন। পরে খুলনা থেকে ডুবুরি দলের একটি টিম উদ্ধার কাজ শুরু করে। ঘণ্টাব্যাপী চেষ্টার পর উৎসবের লাশ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net