April 17, 2026, 8:13 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা

জেলের জালে ধরা পড়েছে ‘রাসেল ভাইপার’

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ায় গড়াই নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলের জালে ধরা পড়েছে বিষধর সাপ ‘রাসেল ভাইপার’। ধরা পড়ার চারদিন পর শনিবার রাতে স্থানীয় এক যুবক ও বন বিভাগের সহায়তায় সাপটিকে জেলার দুর্গম চরে অবমুক্ত করা হয়।
থানাপাড়া এলাকার প্রকৃতিপ্রেমী ও সমাজসেবক শাহাবুদ্দিন মিলন জানান, বুধবার গড়াই নদীতে মাছ ধরতে যান শহরের মঙ্গলবাড়িয়া এলাকার মৃদুল শেখ। একপর্যায়ে প্রায় পাঁচ ফুট লম্বা সাপটি তার জালে আটকা পড়ে। অন্যান্য সাপের থেকে ব্যতিক্রম মনে হওয়ায় তিনি বালতিতে করে নিজ বাড়িতে নিয়ে যান।

সাপটির পেটে ডিম ভর্তি থাকায় তেমন একটা নড়াচড়া করছিল না। সাপটি বিক্রি করতে সাপুড়েদের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করেন জেলে মৃদুল শেখ। ব্যতিক্রমী সাপটি উদ্ধারের খবর লোকমুখে ছড়িয়ে পড়লে সবাই তার বাড়িতে ভিড় জমান। পরে বিষয়টি বন বিভাগকে জানান শাহাবুদ্দিন মিলন।

বন বিভাগের কর্মকর্তা আব্দুল হামিদ জানান, বিষয়টি জানতে পেরে শনিবার রাতে লোকজন নিয়ে জেলে মৃদুল শেখের বাড়িতে যান তিনি। পরে সাপটি উদ্ধার করে চরে অবমুক্ত করা হয়।

তিনি আরো জানান, জেলে মৃদুল শেখের জানা ছিল না সাপটির নাম রাসেল ভাইপার এবং এর বিষ কতটা ভয়ংকর হতে পারে। বাংলাদেশে অনেক আগেই এ সাপটি বিলুপ্ত হয়েছে। সম্প্রতি বন্যার কারণে ভারত থেকে এটি ভেসে আসতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net