July 22, 2026, 4:15 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭%

কুষ্টিয়ায় নয় মাসের শিশুকে হত্যা করে মায়ের আত্মহত্যা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ায় নয় মাসের শিশুকে হত্যা করে তার মা গলাই ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার ভোরে শহরের থানাপাড়া পুরাতন বাঁধ এলাকার একটি বাড়ি থেকে মা আকলিমা খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মায়ের লাশের পাশেই পড়ে ছিল ৯ মাসের শিশু পুত্র জীমের মরদেহ। নিহত আকলিমা খাতুন থানাপাড়া বাঁধ এলাকার অটো চালক রতন আলীর স্ত্রী।
এলাকাবাসী জানায়, গড়াই নদী সংলগ্ন থানাপাড়া পুরাতন বাঁধে স্বামী রতনের বাড়িতে বসবাস করতেন আকলিমা খাতুন। স্বামীর বাড়ির পাশেই বাবা মাজেদ আলীর বাড়ি। স্বামীর বাড়িতে সংস্কার কাজ করায় মঙ্গলবার রাতে বাবার বাড়িতে ৯ মাসের শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোরে এলাকাবাসী আকলিমার ঘরে ঢুকে দেখতে পান আকলিমা ঘরের ডাবের সাথে গলাই ফাঁস নিয়ে ঝুলছে। পাশেই বিছানায় শিশু জীমের নিথর দেহ পড়ে আছে। তাৎক্ষনিক স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মা ও শিশু সন্তানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। আকলিমা খাতুন মানুষিকভাবে অসুস্থ ছিলেন। ধারনা করা  হচ্ছে  আকলিমা তাঁর শিশু পুত্রকে স্বাসরুদ্ধ করে হত্যার পর সে নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
কুষ্টিয়া মডেল থানা অফিসার ইনচার্জ সাব্বিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানাপাড়া বাঁধের একটি বাড়ি থেকে মা ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আকলিমা মানষিক রোগী ছিল। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে  আত্মহত্যা করেছে। তবে তদন্ত প্রতিবেদন পেলে সবকিছু নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net