September 2, 2026, 9:35 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’! বেতন বাড়ার খবর বাজারে পৌঁছে গেছে সবুজ খোসার আড়ালে টকটকে লাল. হিজলাবটে তেঁতুলের অদ্ভুত রহস্য পে-স্কেল ২০২৬: স্বস্তি, সংকট ও সম্ভাবনার ত্রিমাত্রিক হিসাব চুনোপুঁটি নয়, অপরাধের নেপথ্যের শক্তিকে ধরতে পারবেন কি কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার? মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড বহাল মক্কা থেকে বঙ্গোপসাগর: নিরাপত্তা নাকি নতুন ঝুঁকির ছায়া? গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি

শুটিং ফেলেই ঢাকার পথে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক/

অপু বিশ্বাসের শুটিংয়ের খবর শুনে পাকশী এলাকায় জনতার ঢল নেমেছে। হাজার হাজার মানুষ ভিড় করেছে তাদের শুটিং সেটের চারপাশে। ফেসবুক লাইভে এসে অপু নিজেই সেই দৃশ্য দেখিয়েছেন। তবে জনতার চাপে সেখানে আর শুটিং করা সম্ভব হয়নি।
সোমবার ক্যামেরা ক্লোজ করেই ঢাকার পথে রওনা দিয়েছেন ছবির নায়ক জয় চৌধুরী ও অপু বিশ্বাস। তবে তাদের দশ অক্টোবর পর্যন্ত পাবনায় থাকার কথা ছিল। এই বিষয়ে জয় চৌধুরী বলেন, পর্যাপ্ত পুলিশি সহায়তা ও নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও শুটিংয়ের পরিবেশ না থাকায় ক্যামেরা ক্লোজ করেই ফিরছি। কারণ, অপু বিশ্বাসকে এক নজর দেখার জন্য পুরো শুটিং ইউনিট ঘিরে ফেলে স্থানীয়রা। এতে স্বাভাবিকভাবে কাজ করা বিঘ্ন হয়ে পড়ে। এ নায়ক আরও বলেন, ঢাকায় ফিরে ছবির বাকি অংশের কাজ করব। আর পাবনায় যে কাজগুলো হওয়ার কথা ছিল তা ঢাকার আশপাশে মনোরম কোনো লোকেশনে করার সিদ্ধান্ত হয়েছে। প্রথমবারের মতো বড়পর্দায় জুটি বেঁধেছেন অভিনেত্রী অপু বিশ্বাস ও চিত্রনায়ক জয় চৌধুরী। সিনেমার নাম ‘প্রেম প্রীতির বন্ধন’। সিনেমাটির ৭০ ভাগ কাজ আগেই শেষ হয়েছিল। বাকি অংশের দৃশ্যধারণ হচ্ছে পাবনায়। এই সিনেমায় অপু বিশ্বাস ও চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net