February 8, 2026, 8:46 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা বিএনপি-জামাতের ইশতেহার ও প্রতিশ্রুতি বনাম বাস্তবতা গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের বার্ষিক বনভোজন ও সাহিত্য আড্ডা রয়টার্সকে তারেক রহমান/ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি ২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক

যুবলীগ নেতার করা ডিজিটাল আইনের মামলায় কুষ্টিয়ায় সাংবাদিক গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় এক যুবলীগ নেতার করা ডিজিটাল আইনের মামলায় পুলিশ এক সাংবাদিককে গ্রেফতার করেছে। ঐ সাংবাদিকের নাম ফরহাদ আসিফ টিপু (৫০)। তিনি দৈনিক যায়যায় দিন পত্রিকার কুমারখালী উপজেলা প্রতিনিধি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার গেফ্রতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান সাংবাদিক টিপু আজ (মঙ্গলবার) প্রধানমন্ত্রীর একটি ভারত সফর নিয়ে একটি আপত্তিকর পোস্ট শেয়ার দেন। ঐ পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে তিলক পড়া এমন একটি বিকৃত ছবি দিয়ে ফেসবুক ওয়ালে লেখা “অখচ তিনি তসবি খেঁজেন”।
সাংবাদিক লিপু পোস্টটি শেয়ার করার সাথে সাথে তার ফেসবুক ওয়ালে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ ব্যাপারে কুমারখালী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইমরান বাদী হয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমারখালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
মামলার পর পরই পুলিশ ফরহাদ আসিফ টিপুর বাটিকামারি এলাকার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে।
ওসি জানান টিপুকে কারাগারে প্রেরর্ণের প্রক্রিয়া চলছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net