March 9, 2026, 11:52 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে মজুত জ্বালানি/ ডিজেল ১১ দিন, পেট্রল ১২ দিন, অকটেন ২৫ দিন—প্রধান উৎস ভারত, চীন ২৭ বছরেও উদীচী ট্র্যাজেডির বিচার অধরা, স্মৃতিতে বেদনা ও ক্ষোভ

ধর্মীয় উস্কানী/ ইবি শিক্ষার্থী শোভন কুমার দাস গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ধর্মীয় উসকানিমূলক বক্তব্য দিয়ে ফেসবুকে পোস্ট করায় শোভন কুমার দাস (২৭) নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে যশোর র‌্যাব ক্যাম্পের সদস্যরা। শোভন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মো. নাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, শুক্রবার (২২ অক্টোবর) বিকালে তাকে যশোর শহরের বকচর হুঁশতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নড়াইলের কালিয়া উপজেলার জোকারচর গ্রামের শ্যামল কুমার দাসের ছেলে।
র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শোভন তার ফেসবুক আইডিতে ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে বেশ কিছু ধর্মীয় উসকানিমূলক পোস্ট ও লিংক শেয়ার করেন। তার পোস্ট গুজবভিত্তিক ও উসকানিমূলক হওয়ায় বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও বিশৃঙ্খলা তৈরির সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শোভন কুমার দাসকে গ্রেফতার করা হয়। এ ঘটনার সঙ্গে আরও চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা আসামি আছে বলে ধারণা করা হচ্ছে। তার কাছ থেকে ধর্মীয় উস্কানিমূলক পোস্টসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আসামিকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ ও শোভনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
মামলা নং-৭৭।
বিশ^বিদ্যালয়ের বিভিন্ন সূত্রে জানা গেছে বিশ^বিদ্যালয় ক্যম্পাসেও শোভন বিভিন্ন সময়ে ধর্ম নিয়ে নানা ধরনের কটুক্তি করতো।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net