March 14, 2026, 1:47 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল

পাটুরিয়া ঘাটে গাড়িসহ ফেরি ডুবে গেছে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ীর গোয়ালন্দ-পাটুরিয়া ঘাটে কয়েকটি গাড়িসহ একটি ফেরি ডুবে গেছে। বুধবার (২৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে নৌঙর করে রো রো আমানত শাহ ফেরি। দুই থেকে তিনটি গাড়ি নামার পরপরই ফেরিটি একপাশে কাত হয়ে ডুবে যায়। ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালাচ্ছে।
তবে কোন হতাহতের খবর নেই।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা জানান তিনি বিষয়টি অবগত। তবে কেন ফেরিটি এভাবে হেলে পড়ে ডুবে গেল সেটি উদ্ঘাটনের চেষ্টা চলছে।
তিনি বলেন, ফেরিতে ১৭ ট্রাক, মোটরসাইকেল ও কয়েকটি ছোট যান ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঐ ঘাট বাদে সবগুলো ঘাটে পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net