April 18, 2026, 9:41 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ মহেশপুর সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার, চাঞ্চল্যের সৃষ্টি কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩ কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বিপাকে যাত্রীরা যুদ্ধ, কূটনীতি ও নেতৃত্ব: মুজিবনগর সরকারের বহুমাত্রিক ঐতিহাসিক তাৎপর্য দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব

স্বামীকে নিয়ে ওমরাহ পালন করতে যাচ্ছেন মাহি

বিনোদন ডেস্ক/

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি গত ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন। সম্প্রতি স্বামীকে নিয়ে নতুন বাসায় উঠেছেন মাহি। যেটার এক ঝলক সোশ্যাল মিডিয়াতেও দেখান তিনি। এদিকে বিয়ের দুই মাস না পেরুতেই স্বামীকে নিয়ে ওমরাহ পালনের সিদ্ধান্ত নিয়েছেন এই নায়িকা। এর আগে বিভিন্ন সময়ে সৌদি আরবে ওমরাহ পালনের ইচ্ছের কথা জানিয়েছিলেন মাহি। অবশেষে চলতি মাসেই নিজের সেই ইচ্ছা পূরণ করতে যাচ্ছেন ‘পোড়ামন’ তারকা।গণমাধ্যমকে মাহি বলেন, ‘ওমরাহের জন্য আমি ১৫ দিনের ছুটি নেবো। আর এটি এ মাসেই। তবে তারিখটি এখনও ‍ঠিক হয়নি। সে কারণে আপাতত কোনও শিডিউল রাখছি না। প্রথমবার মক্কা শরিফে যাচ্ছি, তাই অনুভূতিটা সত্যিই অন্যরকম।’ সম্প্রতি বর্তমানে ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘ড্রাইভার’ সিনেমার শুটিং করছেন তিনি। চলতি লট শেষ করে কিছু দিনের বিরতিতে সৌদি আরব যাবেন। এরপর ওমরাহ পালন শেষে আবারও শুটিংয়ে ফিরবেন। এই সিনেমায় গাড়িচালক হিসেবে অভিনয় করছেন মোশাররফ করিম। মূলত তাকে নিয়েই এর গল্প। এতে যাত্রী হিসেবে দেখা যাবে মাহিকে। আরও অভিনয় করেছেন আব্দুন নূর সজল। উল্লেখ্য, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এরপর তারা সুখেই সংসার করছিলেন। কিন্তু আচমকাই জানা যায় এ দম্পতির বিচ্ছেদের খবর। এর আগে মাহি ২০১৫ সালে শাওন নামের এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন বলে শোনা যায়। বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় সাইবার আইনে মামলাও করেছিলেন মাহি। সেই মামলার তদন্তে মাহি ও শাওনের বিয়ের সত্যতা পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net