February 8, 2026, 7:32 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা বিএনপি-জামাতের ইশতেহার ও প্রতিশ্রুতি বনাম বাস্তবতা গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের বার্ষিক বনভোজন ও সাহিত্য আড্ডা রয়টার্সকে তারেক রহমান/ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি ২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক

মেহেরপুরে ইউপি নির্বাচনী সভায় আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থীর সভায় অস্ত্র প্রদর্শনের অভিযোগ উঠেছে। নির্বাচনী কর্মকর্তারা বলছেন এটা বেআইনী কাজ হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) বিকেলে মেহেরপুরের গাংনীর কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
এ দিন বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলজার হোসেনের নির্বাচনী কর্মীসভা হয়। এ সময় গোলজারের ঘনিষ্ঠ আব্দুল হান্নান নামের এক ব্যবসায়ী লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র (শটগান) নিয়ে সভার মঞ্চে উঠেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম। আর প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। উপস্থিত ছিলেন গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন ও গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।
বিষয়টি নিয়ে আব্দুল হান্নান বলেন, আমি একজন ব্যবসায়ী। অস্ত্রটি আমার লাইসেন্স করা। আগ্নেয়াস্ত্র সবসময় আমার সঙ্গেই থাকে।
তিনি বলেন সভায় অস্ত্র নিয়ে গেলে কি সমস্যা সেটা আমি জানিনা।
বিষয়টি আদৌ কিছু জানেন না বলে দাবি করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। তবে তিনি বলেন একজন লাইসেন্সধারী অস্ত্র নিয়ে কোথাও গেলেই সেটা অস্ত্র প্রদর্শন করেছে এমন ভাবার দরকার কি ।
অবশ্য ছবিতে দেখা যায় হান্নান অস্ত্র হাতে ঠিক তার পেছনেই দাঁড়ানো।
উপজেলা রিটার্নিং অফিসার আব্দুল আজিজ জানান, যে কোনো প্রকার অস্ত্র প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। বিষয়টি পুলিশ খতিয়ে দেখতে পারে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বৃহস্পতিবার সকালে বলেন, বিষয়টি পুলিশ জানতে পেরেছে। কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net