April 18, 2026, 9:33 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ মহেশপুর সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার, চাঞ্চল্যের সৃষ্টি কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩ কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বিপাকে যাত্রীরা যুদ্ধ, কূটনীতি ও নেতৃত্ব: মুজিবনগর সরকারের বহুমাত্রিক ঐতিহাসিক তাৎপর্য দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব

হিরো আলমের সিনেমায় গাইবেন রানু মণ্ডল

বিনোদন ডেস্ক/

লতা মঙ্গেশকরের বিখ্যাত গান ‘এক পেয়ার কা নাগমা হ্যায়’ গেয়ে ভাইরাল হয়েছিলেন পশ্চিমবঙ্গের আলোচিত নারী আনু মণ্ডল। যা পাল্টে দেয় তার জীবন। বলিউডে পর্যন্ত ডাক পান তিনি। এবার বাংলাদেশের সিনেমা গাইতে যাচ্ছেন রানু মণ্ডল।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশের ভাইরাল অভিনেতা-গায়ক আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি জানিয়েছেন বাংলাদেশে দুটি সিনেমায় গাইবেন রানু। আর এই সিনেমা দুটি প্রযোজনা করছেন তিনি। বুধবার তিনি রানু মণ্ডলের নিকট থেকে চূড়ান্ত সম্মতি পান ও একটি চুক্তি সম্পন্ন করেছেন বলেও জানিয়েছেন। হিরো আলম বলেন, কলকাতার একজন এজেন্ট রয়েছেন যার মাধ্যমে রানু মন্ডলের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি আমার দুটি সিনেমায় কণ্ঠ দেবেন। আমি তাকে গানের কথাও পাঠিয়ে দিয়েছি। তিনি পছন্দ করেছেন। শিগগিরই আমরা গান দুটি রেকর্ডিং করব। হিরো আলম তার অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাকে রানু মণ্ডলের সঙ্গে ভিডিওকলে কথা বলতে দেখা যায়। আলম এ প্রান্ত থেকে গানের বিষয়ে কথা বলছেন, লিরিকস পাঠাবেন বলে জানান। ওদিকে রানু মণ্ডল আলমের কথার উত্তর দিচ্ছিলেন। আশরাফুল আলমের প্রোডাকশনের তৃতীয় এবং চতুর্থ সিনেমা দু’টির পরিচালনা করবেন রাজু চৌধুরী এবং বাবু রেজা। এরপর তিনি ‘টোকাই’ নামে আরেকটি সিনেমা শুরু করবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net