July 21, 2026, 5:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১

খোকসা জানিপুর পাইলট বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়া খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
করোনা মহামারীতে স্বাস্থ্য বিধি মেনে সোমবার (৮ নভেম্বর) সকালে বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মোঃ আশরাফুল আলম, মোতাহার হোসেন, ফরিদা ইয়াসমিন, নাসরীন জাহান ও বিদ্যালয়ের সহকারী-প্রধান শিক্ষক তমিজ উদদীন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শান্ত বলেন, বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের তাণ্ডবের মাঝেও আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের কে শিক্ষার সাথে সম্পর্ক রাখতে পেরেছি। সেই সাথে এবারের এসএসসি পরীক্ষার্থীদের স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বিদায় সংবর্ধনা দিতে পেরে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করছি।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা পারভীন বলেন, মাধ্যমিক স্তরের গন্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকে পদার্পন করতে যাচ্ছ তোমরা। আগামী এসএসসি পরীক্ষায় তোমাদের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছি।
সংবর্ধনা অনুষ্ঠানের পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকল অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০২১ ইং সালে এসএসসি তে এ বিদ্যালয় থেকে সাধারণে ১২ জন ও ভোকেশনালে ৪৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net