April 17, 2026, 2:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা

খোকসায় প্রণোদনার সার ও বীজ বিতরণ করলেন এমপি জর্জ

হুমায়ুন কবির, খোকসা/
২০২১-২২ ইং অর্থবছরের রবি মৌসুমের গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
উপজেলা নির্বাহি অফিসার মেজবা উদ্দীন এর সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস চত্বরে মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৮ টি কৃষি ব্লকের মোট ২ হাজার ৩৬০ জন কৃষকের মাঝে প্রণোদনা সার ও বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের উক্ত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু, সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা ও মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান প্রমুখও।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সূত্রে জানা গেছে, ৬’শ জন কৃষকের মাঝে গম বীজ, ৪’শ জন কৃষকের মাঝে ভূট্টা বীজ, ৪’শ জন কৃষকের মাঝে সরিষা বীজ, ১’শ জন কৃষকের মাঝে সূর্যমুখি বীজ, ২০ জন কৃষকের মাঝে চিনাবাদাম বীজ, ১’শ ৫০ জন কৃষকের মাঝে পিঁয়াজ বীজ, ১’শ জন কৃষকের মাঝে মুগডালের বীজ, ৫’শ ৬০ জন কৃষকের মাঝে মসুর বীজ ও ৩০ জন কৃষকের মাঝে খেসারী বীজ ও প্রতিজন কৃষক বিঘা প্রতি  রাসায়নিক সার ডিএমপি ১০ কেজি, ও এমওপি ১০ কেজি বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net