July 22, 2026, 6:51 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে

খুলনায় মাছ কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক-১

দৈনিক কুষ্টিয়া অনলাইন /

খুলনায় শিশু ধর্ষণের মামলায় পলাতক আসামি খোকনকে গ্রেফতার করেছেন র‌্যাব-৬ এর সদস্যরা। লবণচরা থানাধীন মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি শেখ খোকনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার খোকন লবণচরা মোল্লাপাড়া মসজিদ লেন এলাকার মৃত শেখ আব্দুল্লাহর ছেলে। মঙ্গলবার বিকেলে র‌্যাব-৬ এর সদর দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গত ৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় খোকন ভিকটিম সাত বছরের শিশুকে মাছ কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে লবণচরার মোল্লাপাড়া মসজিদ লেনের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে ভিকটিম তার মাকে ধর্ষণের বিষয়ে জানালে ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লবণচরা থানায় মামলা দায়ের করেন। সোমবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টায় মোল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার আসামি খোকনকে গ্রেফতার করা হয়। আসামিকে লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net