March 1, 2026, 5:15 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি আবেদন ২৮ নভেম্বর শুরু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আগামী রোববার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হচ্ছে। যা চলবে ১২ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
বিশ^বিদ্যালয় সূত্র জানায় জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটে অংশগ্রহণ করে ফল পাওয়া শিক্ষার্থীরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটভুক্ত অনুষদের বিভাগসমূহে আবেদন করতে পারবেন। তবে ‘বি’ ও ‘সি’ ইউনিটে অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা কেবল ‘বি’ এবং ‘সি’ ইউনিটভুক্ত অনুষদের বিভাগসমূহে আবেদন করতে পারবেন।
এ বছর ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে আবেদনের ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৬৫০, ৮০০ এবং ৪০০ টাকা। নির্ধারিত মূল্য পরিশোধ করে শিক্ষার্থীরা ২৮ নভেম্বর রাত ১২টা থেকে ১২ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইনে আবেদন পদ্ধতি ও অনুষদ এবং বিভাগীয় শর্ত সাপেক্ষে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
আবেদনকারীদের জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পরীক্ষায় প্রাপ্ত জিপিএতে ২০ নম্বর যোগ করে মেধাতালিকা প্রকাশ করা হবে। এতে একাধিক শিক্ষার্থীর মেধাক্রম সমান হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষায় প্রাপ্ত বেশি জিপিএ স্কোর পাওয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে তালিকা প্রকাশ করা হবে।
এ বছর সাতটি অনুষদের অধীনে ৩১টি বিভাগে মোট ২ হাজার ৩০৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া প্রস্তাবিত একটি বিভাগ অনুমোদন পেলে ৩০টি আসন যুক্ত হবে। এতে মোট আসন সংখ্যা দাঁড়াবে ২ হাজার ৩৪৫টি। কোটা সংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি ওয়েবসাইট থেকে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net