July 21, 2026, 10:42 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১ সাজিদ আব্দুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকীতে ইবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ শেষ সাত মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য

খোকসায় ভিটামিন “এ” ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
রাতকানা রোগ সহ বিভিন্ন রোগ প্রতিরোধে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ প্লাস ক্যাপসুল সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলার ১৭ হাজার শিশুকে খাওয়ানো হচ্ছে।
শনিবার সকাল ৯ টার সময় খোকসা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন ভিটামিন এ ক্যাপসুল কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল ডাক্তার কর্মকর্তা-কর্মচারী ও নার্স উপস্থিত ছিলেন।
১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর ৫ দিন উপজেলার ৮৯ কেন্দ্রে থেকে ১৭ হাজার শিশুকে উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৫ মাস থেকে ১১ মাস পর্যন্ত ১ হাজার ৭ ‘শ ও ১১ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত প্রায় ১৫ হাজার শিশুকে এ ভিটামাটি -এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল জানান।
এ বিষয়ে ইপিআই সেকশন এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর দায়িত্বে থাকা সাবান আহমেদ জানান, প্রথমদিনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো অভূতপূর্ব সাড়া পেয়েছি। আগামী চার দিনের মধ্যে আমরা ১৭ হাজার শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে সক্ষম হবে বলেও তিনি জানান

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net