September 10, 2026, 12:05 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম!

দৌলতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার দৌলতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকাল ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদের নেতৃত্বে উপজেলা পরিষদ, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের নেতৃত্বে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনের নেতৃত্বে দৌলতপুর আওয়ামী লীগ নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, দৌলতপুর আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু আফফান, বীর মুক্তিযোদ্ধা কাওছার আলী, প্রধান শিক্ষক মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান ও আব্দুস সাত্তার। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। পরে শহীদ বুদ্ধিজীবীসহ সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিটি নীরবতা পালন করা হয়। আলোচনা সভা পরিচালনা করেন, দৌলতপুর কলেজের প্রভাষক শরীফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net