December 16, 2025, 2:12 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই : সিইসি বিচারকদের সমন্বয়ে ইসির ৩০০ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন পদ্মায় নাব্য সংকটে সাময়িকভাবে বন্ধ দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট শহীদ বুদ্ধিজীবী দিবস/জাতির আলোকবর্তিকাদের স্মরণে হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা কুষ্টিয়ায় কমছে না শীতকালীন সবজির দাম, চড়া মাছের বাজারও র‌্যাব কুষ্টিয়া, সিপিসি-১’র তৎপরতায় উজানগ্রামের দীর্ঘদিনের সহিংস বিরোধের অবসান ইকোর অর্থায়নে কুষ্টিয়ায় চার শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ ভোট ১২ ফেব্রুয়ারি মানবাধিকার দিবসে তারেক রহমানের প্রতিশ্রুতি: প্রতিশোধের রাজনীতি নয়, সমাধানের পথে বিএনপি

ইউপি নির্বাচন/ সংসদ সদস্যদের এলাকা ছাড়ার নির্দেশনা ইসির

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার বা নির্বাচনী কার্যক্রমে সংসদ সদস্য ও সরকারি সুবিধাভাগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অংশ না নেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এ ছাড়া, যেসব এলাকায় সংসদ সদস্যদের প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদেরকে অবিলম্বে এলাকা ত্যাগ করার অনুরোধ করেছে কমিশন।
আজ শনিবার দেওয়া ইসির নির্দেশনায় বলা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর বিধি ২২ অনুসারে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন না। কিন্তু ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে কোনো কোনো সংসদ সদস্যরা এসবে অংশ নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমেও এসব খবর আসছে।
সংসদ সদস্য বা আচরণ বিধিমালার বিধি ২ এর উপবিধির (১৪) সংজ্ঞা অনুযায়ী, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নির্বাচনী এলাকায় সরকারি, ব্যক্তিগত সফরের ফলে অথবা নির্বাচনী এলাকায় অবস্থানের ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ‍বিধি পরিপন্থী কার্যক্রম ঘটার আশঙ্কাসহ নির্বাচনী পরিবেশ প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
তাই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিশেষ করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়েছে কমিশন। এ ছাড়া, যেসব এলাকায় সংসদ সদস্যদের প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদেরকে দ্রুত এলাকা ত্যাগ করার অনুরোধ করেছে কমিশন।
তবে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে সংসদ সদস্যরা ভোট দিতে ভোটকেন্দ্রে যেতে পারবেন বলে নির্বাচন কমিশনের নির্দেশনায় উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net