June 2, 2026, 12:57 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার

আজ থেকে ঢাকায় বুস্টার ডোজ শুরু, মোবাইলে যাবে এসএমএস

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আজ (২৮ ডিসেম্বর) থেকে করোনা টিকার তৃতীয় বা বুস্টার ডোজ থে‌কে দেওয়া শুরু হবে। যারা বুস্টার ডোজ পাওয়ার যোগ্য, তাদের মোবাইল ফোনে এসএমএস চলে যাবে। আপাতত কেবল ঢাকায় বুস্টার ডোজ দেওয়া হবে। ঢাকার বাইরে দেওয়া হবে আরও কিছুদিন পর।
শুরু থেকে যারা ষাটোর্ধ্ব এবং সম্মুখসারির যোদ্ধারা বুস্টার ডোজ পাবেন।’
গত মাসে দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের অতি সংক্রামক নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর বাংলাদেশেও বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দেয় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরী পরামর্শক কমিটি। এরপর গত ১৯ ডিসেম্বরে ৬০ জনকে পরীক্ষামূলকভাবে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানান, যে আগে যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ পাবেন। যারা নিবন্ধন করে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন, তাদের সব তথ্য আমাদের কাছে রয়েছে। যারা অন্তত ৬ মাস আগে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ নিয়েছেন, তাদের কাছে আজ এসএমএস যাবে। যে কেন্দ্র থেকে আগে টিকা নিয়েছেন, সেই কেন্দ্র থেকেই এসএমএস যাবে। যিনি এসএমএস পাবেন, তিনি টিকা পাবেন। টেক্সট মেসেজ আজ থেকেই পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net