October 16, 2026, 5:00 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

কুষ্টিয়ার মিরপুরে দুই দিনে ট্রেনে কেটে দুই জনের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের গেটপাড়া ও সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মিরপুর উপজেলার বিজিবি সেক্টর-সংলগ্ন রেলগেট এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান নিহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের খলিসাকুন্ডি গ্রামের বাসিন্দা মোফাজ্জেল হোসেন (৬০) এবং মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট গ্রামের আকাশ আলীর দেড় বছর বয়সী মেয়ে আয়েশা খাতুন।
মনজের আলী বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে একই উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের গেটপাড়া এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন দেড় বছর বয়সী শিশু আয়েশা ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে সোমবার সকাল ১০টার দিকে মিরপুর উপজেলার বিজিবি সেক্টর-সংলগ্ন রেলগেট এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে মোফাজ্জেল হোসেন কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net