October 16, 2026, 3:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

কুষ্টিয়া পাবলিক স্কুলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য- এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার অন্যতম বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান কুষ্টিয়া পাবলিক স্কুলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে ৮ মার্চ মঙ্গলবার সকালে বিদ্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
স্কুলের পরিচালক শাহনাজ আমান কেক কেটে দিবসের সূচনা করেন। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা ফারজানা আক্তারসহ অন্যান্য শিক্ষিকাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন বিশ্বের মােট জনসংখ্যার অর্ধেকই নারী। অর্ধেক জনশক্তি হিসেবে তাই নারীরা পূর্ণ অধিকারের দাবিদার । কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে নারীরা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত। প্রচলিত সামাজিক-সাংস্কৃতিক অনুশাসনে নারীরা শিক্ষা, কর্মসংস্থান, উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণসহ নানারকম সুযােগ থেকে বঞ্চিত। নারীর মৃত্যুহারও পুরুষের তুলনায় বেশি।
তারা বলেন বাংলাদেশেও নারী উন্নয়ন তরান্বিত হলেও পূর্ণ প্রতিষ্ঠিত হতে বহু সময় লাগবে।
তারা বলেন সভ্যতার গোড়াপত্তন ও তার ক্রমবিকাশে নারীর ভূমিকা পুরুষের চেয়ে কম নয়। কিন্তু প্রায় প্রতিটি ক্ষেত্রেই নারী পুরুষের সমান অধিকার থেকে বঞ্চিত। আন্তর্জাতিক নারী দিবসের মূল লক্ষ্যই হলাে নারীর ন্যায্য অর্থাৎ সমানাধিকার প্রতিষ্ঠা এবং সমাজের অগ্রগতি সাধন ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net