June 21, 2026, 11:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা?

ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফেরাতে রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইউক্রেনের সুমিতে আটকে থাকা ভারতীয় শিক্ষার্থীদের সুরক্ষিতভাবে দেশে ফেরানোর জন্য ইউক্রেনে আবার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। এছাড়া কিভ, খারকিভ, মারিউপোল এবং চারনিগিভ শহরের শিক্ষার্থীদের ইউক্রেন ছাড়ার জন্যও এই যুদ্ধবিরতি ঘোযণা করা হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (৭ মার্চ ) খারকিভ, মারিউপুল এবং সুমি শহরে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
এর আগেও মানবিক করিডর তৈরি করে দিতে ইউক্রেনের একধিক শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া।
জানা গেছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর অনুরোধেই এই সিদ্ধান্ত নেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এর আগে মাকরেঁর সঙ্গে ফোনে কথা হয় পুতিনের। মনে করা হয়, তার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্রেমলিন।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কির অভিযোগ, এর আগে দু’বার ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখা শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। কিন্তু প্রতিবারই সেই বিরতি ভেঙে হামলা চালিয়েছে রাশিয়া।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে। এই আক্রমণের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইউরোপজুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। সব মহলে রাশিয়ার আক্রমণ সমোলোচিত হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net