August 28, 2026, 2:16 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

ফল পরিবর্তন/যশোর বোর্ডে ফেল করেও ২১ পরীক্ষার্থী পাস

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরে ৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ২১ জন পরীক্ষার্থী। নতুন জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন।
রোববার (১৩ মার্চ) এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। যশোর বোর্ড প্রকাশিত ফল পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
এদিকে গত কয়েক বছরে বোর্ডটিতে যেকোনো পাবলিক পরীক্ষার ফলাফলের ওপর পুনঃনিরীক্ষণে আশঙ্কাজনকভাবে একেবারেই ফেল থেকে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বাড়তে থাকে। তবে, এবারের এইচএসসিতে দক্ষ শিক্ষকদের দ্বারা সঠিকভাবে উত্তরপত্র মূল্যায়ন করার মাধ্যমে একেবারে ফেল থেকে কেউ জিপিএ-৫ পায়নি বলে দাবি করছেন বোর্ড সংশ্লিষ্টদের।
করোনা মহামারির কারণে প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের তিনটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। গত ১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেই রেজাল্টে ফলাফলে পাসের হারে দেশের সেরা হয় যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ১ লাখ ৩১ হাজার ৫০০ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ১ লাখ ২৮ হাজার ১৬৩ জন। পাসের হার ছিল ৯৮ দশমিক ১১ শতাংশ। জিপিএ-৫ পায় ২০ হাজার ৮৭৮ জন। প্রকাশিত ফলাফলে আপত্তি ও প্রত্যাশা পূরণ না হওয়ায় ৪ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থী উত্তরপত্র নতুন করে মূল্যায়নের জন্য আবেদন করে। এতে ৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। প্রতিবছর ফেল থেকে একেবারেই জিপিএ-৫ পাওয়ার সংখ্যা থাকলেও এবার সেই সংখ্যা একেবারেই নেই। তবে, ফেল থেকে বিভিন্ন গ্রেডে পাস করেছেন ২১ জন। ফলাফল পরিবর্তন হওয়া ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন, এ গ্রেড পেয়েছেন ৪ জন, এ মাইনাস পেয়েছেন ৮ জন। এছাড়া বাকিদের বিভিন্ন গ্রেডে ফলাফল পরিবর্তন হয়েছে।
এ বিষয়ে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুন্দ্র বলেন, পরীক্ষার উত্তরপত্রে নম্বর যোগফল গণনার কারণে পুনঃনিরীক্ষার রেজাল্টে পরিবর্তন আসে। ৪ হাজার ৫শ ৬৩ জন পরীক্ষার্থীর উত্তরপত্র নতুন করে পরীক্ষক নির্ধারণ করে মূল্যায়ন করা হয়। এতে ৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। যাদের ফল পরিবর্তন করা হয়েছে তাদের মধ্যে ২১ জন প্রথম প্রকাশিত ফলাফলে ফেল করেছিল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net