July 17, 2026, 8:57 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শেষ সাত মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (দ্বিতীয় পর্ব) মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (প্রথম পর্ব) কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই

মেহেরপুরের গাংনী উপজেলায় ৮ ঘন্টায় ৪ আত্মহত্যা চেষ্টা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিভিন্ন কারণে মেহেরপুরে ৮ ঘন্টায় চারজন আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। শনিবার (১২ মার্চ) বেলা ১২টা থেকে সন্ধ্যা রাত টা পর্যন্ত গাংনী উপজেলার চারটি গ্রামে এ ঘটনাগুলো ঘটে।
আত্মহত্যার চেষ্টা করা চারজন হলেন-উপজেলার চেংগাড়া গ্রামের শাহজান আলীর মেয়ে ও স্থানীয় লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী আনিকা খাতুন (১৫), জুগিন্দা গ্রামের আব্দুর রবের ছেলে দুই সন্তানের জনক সাজেদুর রহমান (২৮), মাইলমারী গ্রামের বিলপাড়া এলাকার আক্তার হোসেনের ছেলে লিমন হোসেন (২০) ও উত্তর ভরাট গ্রামের নোছার আলীর ছেলে আলিফ হোসেন (৩৮)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এসব ঘটনাগুলোকে সত্য বরে নিশ্চিত করেছেন।
ওসি জানান তাদের কাছে রোববার সকাল পর্যন্ত যে তথ্য এসেছে তা হলো প্রেমে ব্যর্থ হয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে বিষপান করেন লিমন হোসেন। টিভিতে সিরিয়াল দেখা নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে ঝামেলার জের ধরে বিকেল সাড়ে ৪টার দিকে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করে স্কুল ছাত্রী আনিকা। বেলা ১২টার দিকে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস নেন সাজেদুর রহমান। এছাড়া স্ত্রী তালাক দেওয়ায় রাগে ও অভিমানে বিষপান করেন আলিফ হোসেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সামসুল আরেফিন বলেন, সবাই এখানেই চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে সুস্থ।
ওসি রাজ্জাক জানান তিনি একজন তদন্ত কর্মকর্তা দিয়ে বিষয়গুলো তদন্ত আরম্ভ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net