March 13, 2026, 3:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল

অধিদপ্তরের নির্দেশনা/ ভারত থেকে ফিরতে লাগবে না টেস্টের সনদ, থাকতে হবে কোডসহ টিকা সনদ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ভারত গমন-প্রগমন প্রভৃতিতে নিষেধাজ্ঞা আরো শিথিল করা হয়েছে। এখন ভারত ফেরত যাত্রীদের বাংলাদেশ সরকার অনুমোদিত কোভিড-১৯ টিকার দুই ডোজ বা জনসন অ্যান্ড জনসন কোম্পানির একটি ডোজ দেওয়া থাকলে আর নেগেটিভ সনদ লাগবে না। তবে কিউআর কোডসহ টিকার সনদ সঙ্গে থাকতে হবে।
এ সংক্রান্ত একটি নিদের্শনা স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডাইরেক্টরেট থেকে বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগে পাঠানো হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগে দায়িত্বরত চিকিৎসক জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত কে ছেন। এ নির্দেশনা ১৪ মার্চ থেকে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বেনাপোল স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত যেকোনো টিকার দুইটি ডোজ বা জনসন অ্যান্ড জনসন এর একটি ডোজ গ্রহণকারী যাত্রী ভারত থেকে ফেরত আসলে তার আরটি পিসিআরের ৭২ ঘণ্টার করোনার সনদ প্রয়োজন হবে না। তবে যারা এর আওতার বাইরে থাকবেন তাদের ৭২ ঘণ্টার করোনা টেস্টের সনদ বাধ্যতামূলক।
অপরদিকে যে সমস্ত পাসপোর্টযাত্রী ভারতসহ পৃথিবীর যেকোনো দেশে গমনের পূর্বে যে দেশে ভ্রমণ করবেন সে দেশের স্বাস্থ্যবিধি অনুযায়ী আরটি-পিসিআর টেস্ট প্রযোজ্য হবে। ওই সমস্ত যাত্রীদের যাদের বুস্টার ডোজ অর্থ্যাৎ তৃতীয় ডোজ সম্পন্ন করা আছে তাদের জন্য করোনা টেস্টের সনদ লাগবে না। কিন্তু যে সমস্ত যাত্রীদের শরীরে উপসর্গ থাকবে তাদেরকে বাধ্যতামূলক আইসোলেশনে রেখে কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্ট করতে হবে। এছাড়া ১২ বছরের কম বয়সী যাত্রীর আরটি-পিসিআর ভিত্তিক নেভেটিভ কোভিড-১৯ সনদ বাধ্যতামূলক নয় বলেও চিঠিতে উল্লেখ করা আছে।
বেনাপেল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, ভারত থেকে ফিরে আসা বাংলাদেশি যাত্রী যাদের সরকার কর্তৃক অনুমোদিত করোনার দুইটি টিকার ডোজ বা জনসন এন্ড জনসন’র একটি টিকা দেওয়া আছে তাদের ৭২ ঘণ্টার আরটি-পিসিআরের নেগেটিভ সনদ লাগবে না। এটি সোমবার সকাল থেকে কার্যকর হয়েছে।
এর আগে বুস্টার ডোজ দেওয়া থাকলে বেনাপোল দিয়ে ভারতে যেতে ৭২ ঘণ্টার করোনা টেস্টের সনদ লাগবে না বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net