June 21, 2026, 9:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা?

কুষ্টিয়ায় টিসিবি পণ্য বিক্রয়ের উদ্বোধন/ অনিয়ম ধরা পড়লেই কঠোর ব্যবস্থা : জেলা প্রশাসক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় টিসিবির পণ্য সামগ্রী বিক্রয়ের উদ্বোধন করার সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন কোন অনিয়ম সহ্য করা হবে না। অনিয়ম ধরা পড়লেই কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
তিনি বলেন যারা ফ্যামিলি কার্ড পেয়েছেন তারাও যেন সর্তক হন। কোন অনিয়ম তারাও যেন সহ্য না করেন। এরকম ঘটতে দেখলে সাথে সাথে সংশ্লিষ্ট কতৃপক্ষকে যেন জানানো হয়।
জেলা প্রশাসক বলেন দেমে পর্যাপ্ত খাদ্য শষ্য মজুদ রয়েছে। কুষ্টিয়ার সকল খাদ্য গুদামেও প্রয়োজনীয় সকল খাদ্য সামগ্রীর মজুদ রয়েছে। তিনি কাউকে অযথা বিচলিত না হতে আহবান জানান।
আজ রবিবার সকাল ৯টায় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল আদর্শ ঈদগাহ মাঠ প্রাঙ্গনে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
কুুষ্টিয়ার ৬টি উপজেলা ও ৫টি পৌরসভার নি¤œ আয়ের ৯০হাজার ২৯টি পরিবারের মাঝে প্রতিটি পরিবার দুই লিটার সোয়াবিন তেল ১১০টাকা লিটার দরে, দুই কেজি চিনি ৫৫টাকা কেজি দরে, দুই কেজি মশুর ডাল ৬৫ টাকা কেজি দরে এবং দ্বিতীয় পর্যায়ে প্রতিটি পরিবার দুই লিটার তেল ১১০টাকা লিটার দরে, দুই কেজি চিনি ৫৫টাকা কেজি দরে, দুই কেজি মশুর ডাল ৬৫ টাকা কেজি দরে ও দুই কেজি ছোলা ৫০টাকা কেজি দরে ক্রয় করতে পারবেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net