March 25, 2026, 8:16 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

এসপি আলমগীরের সন্তুষ্টি প্রকাশ/কুষ্টিয়ায় অপহরণ হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার মিরপুরে ১৩ বছর আগে অপহরণের পর ফিরোজ আহম্মেদ কাজল (২২) নামে এক যুবককে হত্যার অপরাধে আটজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।
আদালত সাথে সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার কালিকাপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মাসুদ, একই গ্রামের শের আলীর ছেলে সিদ্দিক, একই উপজেলার বরিয়া গ্রামের নুর ইসলাম মোল্লার ছেলে মাসুম মোল্লা, মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের আজগর আলীর ছেলে গিয়াস, একই গ্রামের মৃত শের আলী মোল্লার ছেলে মেসকাত আলী মোল্লা, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সালিমপুর গ্রামের নূর মোহাম্মদ বিশ্বাসের ছেলে সোহেল, একই গ্রামের কালাম হোসেনের ছেলে ওয়াসিম রেজা এবং কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস উপজেলার রোডের মৃত লালন শেখের ছেলে জাকির হোসেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী জানান ২০০৯ সালের ১২ জুলাই মিরপুর উপজেলার বরিয়া গ্রামের দেলবার হোসেনের বড় ছেলে ফিরোজ আহমেদ কাজলকে আসামিরা অপহরণের পর হত্যা করে। এ ঘটনায় মিরপুর থানায় নিহত কাজলের বাবা দেলবার বাদী হয়ে ১৩ জুলাই একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্ত শেষে ২০১৩ সালের ১ এপ্রিল আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।
রায়ের সময় সকল আসামীই আদালতে হাজির ছিলেন।

ট্যুরিস্ট পুলিশের হেড কোর্য়াটারে কর্মরত পুলিশ সুপার ও তৎকালীন কুষ্টিয়ার এএসপি আলমগীর হোসেন এই লাশ উদ্ধারে নেতৃত্ব দিয়েছিলেন। এসময় পরপর সিরিজ অভিযানে মোট চারটি লাশ উদ্ধার হয়। কাজলের লাশ তার অন্যতম। এর আগে গত ২১ মার্চ ঐ সময়ে উদ্ধারকৃত বেসরকারী সংস্থা কারিতাসের কৃষি ফার্মের কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন মুকুল হত্যাকান্ডে নিষিদ্ধ ঘোষিত পুর্ব বাংলা কম্যুনিষ্ট পার্টির ১৬ ক্যাডারকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম।
যোগাযোগ করা হলে এসপি আলামগীর দৈনিক কুষ্টিয়াকে জানান একটি বড় চক্র এইসব হত্যাকান্ডের সাথে জড়িত ছিল। সেসময় এই চক্রের মুল হোতাদের অনেকইে ধরা হয়। অনেকেই ধরা-ছোঁয়ার বাইরে থেকে যায়। তিনি বিজ্ঞ আদালতের এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন এদের কঠিনতর সাজা হওয়া দরকার।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net