March 17, 2026, 5:49 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’ সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

তিন দিনে বেনাপোল হয়ে ১০০ টন ভারতীয় পেঁয়াজ আমদানি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেড় বছর বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আবারও আমদানি হচ্ছে ভারতীয় পেঁয়াজ। গত তিনদিনে ভারত থেকে প্রায় ১০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, রোববার ৮৫০ টন ৮৭৮ কেজি, সোমবার ১৭৫ টন ৪৪০ কেজি ও মঙ্গলবার ৬৪ টন ৪০০ কেজি পেঁয়াজ আমদানি হয়েছে।
তিনি আরও জানান, দেশের অন্যান্য বন্দর দিয়ে কমবেশি পেঁয়াজ আমদানি হলেও আইপিসহ নানান জটিলতায় এতদিন বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।
আমদানিকারক জাহাঙ্গীর আলম জানান, প্রকারভেদে প্রতি টন ১১১ ডলার থেকে ৩০০ ডলার পর্যন্ত মূল্যে ভারত থেকে আমদানি হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজে ২ টাকা ৭৫ পয়সা শুল্ককর পরিশোধ করতে হচ্ছে ব্যবসায়ীদের। বেনাপোল বন্দর থেকে প্রতি কেজি পেঁয়াজ ২৬-২৮ টাকায় বিক্রি হচ্ছে।
মেসার্স গাজী ইন্টারন্যাশনালের প্রতিনিধি আবু জাফর জানান, ২৯ মার্চের মধ্যে পেঁয়াজ আমদানি শেষ করতে নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এতে আগের এলসির কেনা পেঁয়াজ দ্রুত আমদানি শেষ করতে হচ্ছে।
মুজিবর রহমান নামের এক ক্রেতা জানান, আমদানির খবরে স্থানীয় বাজারে কেজিতে ৪-৫ টাকা দাম কমেছে। যেভাবে আমদানি বেড়েছে আরও দাম কমবে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, ব্যবসায়ীরা যাতে দ্রুত পেঁয়াজ খালাস করতে পারেন সে বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বাজারে দেশীয় নতুন মুড়কিাটা পেঁয়াজ আসায় কৃষকরে উৎপাদতি পেঁয়াজের ন্যায্যমুল্য নিশ্চিত ও কৃষকদরে পেঁয়াজ চাষাবাদে উৎসাহতি করতে সরকার গত বছররে ১৪ সেপ্টেম্বর ভারত েথেকে পেঁয়াজ আমদানরি অনুমতি ইমর্পোট পারমটি (আইপি) বন্ধ করে দয়ে সরকার। কিন্তু হঠাৎ দেশের অভ্যন্তরে পেঁয়াজের সরবরাহ কম হওয়ার কারণে দাম বেড়ে যাওয়ার ফলে পেঁয়াজ আমদানির পারমিশন দেয় সরকার। সরকারের নীতি নির্ধারণী মহল মনে করছে এতে করে এবার দেশে রোজার মধ্যে পেঁয়াজের দাম বাড়বে না।
বাজারে দশেীয় মুড়কিাটা পঁেয়াজরে সরবরাহ ভালো থাকায় দাম কমতির দিকে ছিল। যার কারণে দেশের বাজারে আমদানকিৃত পেঁয়াজরে চাহিদা তেমন না থাকায় বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমিয়ে দেন আমাদানিকারকরা।  তবে র্পূবরে  ন্যায় অনুমতি পত্র নিয়ে ভারত থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছিলেন আমদানকিারকরা। এরই মধ্যে মাঘের হঠাৎ বৃষ্টিতে দেশের বিভিন্দন অঞ্চলে আবাদ করা পেঁয়াজের জমি নষ্ট হয়ে উৎপাদন ব্যাহত হয়। এতে বাজারে দেশীয় বাজারে পেঁয়াজের সরবরাহ কমায় দাম র্ঊধ্বমুখী হতে থাকে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net