April 1, 2026, 12:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বাড়ছে হাম, খুলনা বিভাগের ১০ জেলায় ৭৯ শিশু চিকিৎসাধীন, সতর্কতা জোরদারের তাগিদ ২৪ ঘন্টায় অবৈধভাবে মজুদ করা ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার এমপি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মান হানি মামলা কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, পুলিশ তদন্ত শুরু কলেজ শিক্ষকদের ছুটি বাতিলের উদ্যোগ: যৌক্তিকতা ও সমালোচনা—দুই দিকেই বিতর্ক বিশেষ কমিটির সভা/ ‘গণভোট অধ্যাদেশ’ বাতিল, সংসদে উঠছে না বিল আকারে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে আসছে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দৌলতদিয়া ফেরিঘাটে ঝুঁকিপূর্ণ যাতায়াত/ দুর্ঘটনার পরও নিরাপত্তায় উদাসীনতা জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রীকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী অ্যাখ্যা আমির হামজার জনগণের প্রত্যাশা উপেক্ষা করলে পরিণতি হবে পতিত সরকারের মতো: তথ্যমন্ত্রী

সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার উদ্যোগে কুষ্টিয়া পৌর বিজয় উল্লাস চত্বরে ২৫ শে মার্চ কাল রাতের গণহত্যায় শহীদ স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৫ মার্চ সন্ধা ৭ টায় সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান এর সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী।
প্রধান আলোচক হিসেবে ২৫শে মার্চের কাল রাতের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা ও কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম নাজার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট কুষ্টিয়ার সাধারণ সম্পাদক শাহীন সরকার, সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার সিনিয়র সংগঠক ও মানুষ মানুষের জন্যের সভাপতি শাহাবুদ্দিন মিলন ও কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল।
জোট’র সিনিয়র সংগঠক ও ডিবেট ফর ডেভেলপমেন্ট বাংলাদেশের মহাসচিব এস. এম. শামীম রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জোট’র সমন্বয়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদের আইন সম্পাদক অ্যাডভোকেট মুহাইমিনুর রহমান পলল।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক উপ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, যুবনেতা তুহিন খান, সেন্টার ফর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর প্রতিনিধি শাহাবউদ্দিন শেখ, জোটের সংগঠক ও স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রোহিদ, তামিমুর রহমান তামিম, বট ছায়ার সভাপতি ইলিয়াস আহম্মেদ জুবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক শোভন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার জারিফ, কুষ্টিয়া নারী উক্তোদা (কুনাউ) এর প্রতিষ্ঠাতা খাইরুল বাসার তৌহিদ, ডিবেট ফর ডেভেলপমেন্ট বাংলাদেশের তানভীর আহমেদ, শুভ আহমেদ ও আবুজার। ব্লাড ডোনেশন আর্মি কুষ্টিয়া শাখার সমন্বয়ক ওমর ফারুক, সামাজিক সংগঠন কালপুরুষের যুগ্ম আহবায়ক শিমুল বিশ্বাস, স্বপন হোসেন, অপু হুসেন, হিমু পরিবহন কুষ্টিয়ার সংগঠক মোঃ মাহফুজার রহমান ও মোঃ সোহান আলী, ইয়ুথ পাওয়ার কমিউনিটি সংগঠক তাসিনসহ জোটের অন্তর্ভুক্ত সংগঠনগুলোর সংগঠকবৃন্দ।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net