August 26, 2026, 7:18 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

ব্যাংক বহি:র্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সুদহার কমানোর সিদ্ধান্ত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ব্যাংক বহি:র্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সুদহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সুদহার ১৮ থেকে ২০ শতাংশ।
রোববার (২৭ মার্চ) অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় আর্থিক প্রতিষ্ঠানের সুদহার কমানোর নীতিগত সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর ফজলে কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালক, ডেপুটি গর্ভনর ও নির্বাহী পরিচালকগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম আর্থিক প্রতিষ্ঠানের সুদহার কমানোর সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন। তবে সুদের হার কত হবে সেটা নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।
এর আগে ২০২০ সালের ১ এপ্রিল থেকে ঋণের সুদহার ৯ শতাংশ ও আমানতের সুদহার ৬ শতাংশ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আর্থিক প্রতিষ্ঠানগুলো এখনো ১২-১৩ শতাংশ সুদে আমানত সংগ্রহ করে ১৮-২০ শতাংশ ঋণ বিতরণ করছে। ব্যাংকের ঋণ ও আমানতের সুদহারের সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানের আমানত ও ঋণের সুদহারের সামঞ্জস্য আনতে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।
আর্থিক প্রতিষ্ঠানের আমানত ও ঋণের সুদহার নির্ধারণ করে শিগগিরই সার্কুলার জারি করা হবে বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net