August 28, 2026, 8:19 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি

দশম শ্রেণির ছাত্রের সঙ্গে পঞ্চম শ্রেণির ছাত্রীর বিয়ে, সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

চুয়াডাঙ্গায় দশম শ্রেণিতে অধ্যয়নরত ছেলের সঙ্গে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীর বিয়ে দেওয়ার ঘটনায় বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শামসুন্নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া বিষয়টি  নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘এ ঘটনা জানার পর বিষয়টি তদন্ত করতে উপজেলা শিক্ষা অফিসার উত্তম কুমার কুণ্ডুকে দায়িত্ব দেওয়া হয়। তিনি তদন্তে ঘটনার সত্যতা পান। তার সুপারিশের ভিত্তিতে বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শামসুন্নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
এদিকে, সদ্য বরখাস্ত হওয়া শিক্ষক শামসুন্নাহার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি নিঃশর্ত ক্ষমা চাই।’
উল্লেখ্য, গত ২০ মার্চ বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শামসুন্নাহার দশম শ্রেণিতে অধ্যয়নরত নিজের ছেলের বিয়ে দেন তার স্কুলের পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত এক ছাত্রীর সঙ্গে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net