February 7, 2026, 10:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা বিএনপি-জামাতের ইশতেহার ও প্রতিশ্রুতি বনাম বাস্তবতা গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের বার্ষিক বনভোজন ও সাহিত্য আড্ডা রয়টার্সকে তারেক রহমান/ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি ২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক

সাবেক এমপি আফাজ উদ্দিনের উপর বোমা হামলার মামলায় দুজনের যাবজ্জীবন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিনকে হত্যা করতে বোমা হামলায় নিহত দুজনের হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ মার্চ) কুষ্টিয়ার বিশেষ দায়রা ও জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জামিরুল ইসলাম ওরফে মরু (৫০) ও জাহিদুল ইসলাম ওরফে বোমা জাহিদ (৫৫)। মরু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চামনাই গ্রামের মৃত বিদ্যান আলীর ছেলে এবং বোমা জাহিদ একই উপজেলার গোপিনাথপুর গ্রামের শাহাদাৎ আলীর ছেলে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার চার আসামিকে খালাস দিয়েছেন। তারা হলেন আব্দুল সালাম ডিকেন, মিন্টু, রুহুল আমীন এবং আব্দুল্লাহ আল মামুন প্রিন্স।
আদালত সূত্রের সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১৩ নভেম্বর তৎকালীন এমপি ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দীন রাত সাড়ে ৮টার দিকে তার বসার ঘরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছিলেন। এ সময় বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আফাজ উদ্দিনসহ বেশ কয়েকজন আহত হন। ওই দিনই আফাজ উদ্দিনের ছেলে এজাজ আহাম্মেদ মামুন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনের নামে দৌলতপুর থানায় একটি মামলা করেন।
দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০১৫ সালের ৩ মার্চ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত এ মামলায় ১৯ সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে ২৯ মার্চ রায় ঘোষণার দিন ধার্য করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net