May 2, 2026, 4:37 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা দক্ষ শিক্ষক সংকটে বাংলাদেশ/ দক্ষিণ এশিয়ার নিচের সারিতে অবস্থান ও নীতিগত প্রশ্ন র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি মহান মে দিবস/ দ্রব্যমূল্য, অন্যায্য মজুরি ও অনিরাপদ শ্রমের কঠিন বাস্তবতায় বাংলাদেশের শ্রমজীবীরা একটি বিশ্লেষণ/গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ কৃষকের ন্যায্য অধিকার ফেরাতে/রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বিরোধী অভিযান ‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ

খোকসায় দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় দিনব্যাপী ১৫০ জন পাট চাষীদের প্রশিষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর কর্তৃক পাট উৎপাদনকারী ১৫০ জন পাট চাষীকে প্রশিক্ষণ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ ইসহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রমানিক, কুষ্টিয়া জেলা বিএডিসি সহকারী পরিচালক পাটবীজ মোঃ আবু নাসের খান, খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা উপজেলা পাট অফিসার মোঃ পলাশ কুমার সাহা ও উপসহকারী কৃষি কর্মকর্তা জিল্লুর রহমান।
দিনব্যাপী উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ১৫০ জন কৃষকরা উন্নত প্রযুক্তিনির্ভর পাট পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
” সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবছর সারাদেশে পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
এরই অংশ হিসেবে উপজেলা পাট অফিসের উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা উন্নত প্রযুক্তিনির্ভর এবং উন্নত পাট বীজ প্রয়োগ করে সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করে কৃষক পর্যায়ে আরো উন্নত পরিশোধিত পাট উৎপাদন করতে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়।
পরে উপজেলা কয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে বাছাইকৃত ১৫০ জন কৃষকের হাতে দিনব্যাপী প্রশিক্ষণের সম্মানী ভাতা ও পাটের তৈরি ব্যাগ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net