March 4, 2026, 12:35 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা

কুমারখালী/৪ ঘন্টা পর কিশোরীর, ৭ ঘন্ট পর খালার মরদেহ উদ্ধার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়ার চার ঘণ্টা পরে মিম খাতুন (১৩) ও ৭ ঘন্টা পর তার খালা চামেলী খাতুনের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেল পৌনে ৫টার দিকে মিমের মরদেহ উদ্ধার করা হয় এবং সন্ধ্যা ৭টার দিকে উদ্ধার করা হয় চামেলীর লাশ। একই দিন দুপুরে উপজেলার সদকী ইউনিয়নের জিলাপীতলা এলাকা সংলগ্ন গড়াই নদীতে এ ঘটনা ঘটে।
নিহত মিম ওই এলাকার গাফ্ফার মোল্লার নাতনি ও খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের দুধসারি গ্রামের মাসুদ রানার মেয়ে। আর নিঁখোজ চামেলী একই ইউনিয়নের সন্তোষপুর গ্রামের তরিকুলের স্ত্রী।
পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে জিলাপীতলা এলাকা সংলগ্ন গড়াই নদীতে মিম, তার খালা চামেলী, নানি রাজিয়া (৫৫) ও মামাতো বোন নীলা (১২) গোসল করতে যায়। গোসলের সময় সাঁতার কাটতে গিয়ে মিম নদীতে তলিয়ে যায়। এসময় তাকে খুঁজতে গিয়ে নানি, খালা ও মামাতো বোনও তলিয়ে যায়।
স্থানীয়রা টের পেয়ে নানি ও খালাতো বোনকে জীবিত উদ্ধার করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান অব্যাহত রাখে। কিন্তু মিম ও তার খালা চামেলী খাতুনকে উদ্ধার করতে ব্যর্থ হয়। এর প্রায় চার ঘণ্টা পর বিকেল পৌনে পাঁচটার দিকে নদী থেকে মিমের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

কুমারখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান নিখোঁজ চামেলীকে উদ্ধারের জন্য খুলনা থেকে ডুবুরি দল তলব করা হয়। তারা সন্ধ্যায় লাশটি উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net