April 16, 2026, 9:27 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা শিক্ষামন্ত্রীর পাশেই বসে ‘চেয়ার’ হারানোর খবর: যবিপ্রবি উপাচার্যের হাসি-চাপা বিষাদ খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদেরকে শিক্ষামন্ত্রী/ শুধু মন্ত্রী বদলালেই শিক্ষার মান বাড়বে না আনন্দে বরণ নতুন বছর—আজ পহেলা বৈশাখ

কুষ্টিয়া নাগরিক কমিটির তিনদিন ব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া নাগরিক কমিটির উদ্যোগে তিনদিন ব্যাপী নিত্যপণ্য খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী অব্যাহত রয়েছে। বুধবার থেকে এ কর্মসূচী শুরু হয়।
এদিন কুষ্টিয়ার হাউজিংস্থ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ৭৫ জন শিশুর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে কর্মসূচীর সূচনা করেন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা। আরও উপস্থিত নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল ওয়াসে, কার্যনির্বাহী পর্ষদ সদস্য আব্দুল খালেক, শাহনেওয়াজ আনসারী মনজু, এসএম কাদেরী শাকিল, বিশ^বিজত সাহা সন্টু, আসমা আহমেদ মিরু ও ড. আমানুর আমান।
একই দিনে কুষ্টিয়া সুগার মিল সংলপ্ন মিনাপড়া কেএসএম স্কুল এন্ড কলেজে ১৬০ জন ও কুমারগাড়া এলাকার ৭৫ জন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


বৃহস্পতিবার কুষ্টিয়া থানামোড়ে ১০০ জন ও মঙ্গলবাড়িয়ায় আরও ৮৫ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আজ শুক্রবার এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী সমাপ্ত হবে। সকাল ১১টায় ভেড়ামারা উপজেলায় ১০০ জন দরিদ্র মানুষের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net