March 12, 2026, 7:42 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই

তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ানের আমন্ত্রনে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে বাংলাদেশের প্রধান বিচারপতি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
তুরস্কে সফররত বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তুরস্কের আঙ্কারায় তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ এরদোয়ানের আমন্ত্রনে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে অংশগ্রহন করেন। নৈশভোজে তুরস্ক ও পৃথিবীর বিভিন্ন দেশের বিচারপতিগণও অংশগ্রহণ করেন।
এসময় রাষ্ট্রপতি এরদোয়ান বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে তার দেশের আমন্ত্রনে আসার জন্য ধন্যবাদ জানান। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চিত করার সকল প্রচেষ্টাকে তিনি স্বাগত জানান। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। তিনি তুরস্কের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের জনগনের সমর্থনকে শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকেই তুর্কি এবং বাঙালি জাতির সম্পর্কের অত্যন্ত শক্তিশালী ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভিত্তি রয়েছে। বাঙালিসহ দক্ষিণ এশিয়ার সকল মুসলিমগণ তুরস্কের স্বাধীনতা যুদ্ধে সমর্থন দিয়েছিল। তুরস্কও ১৯৭৪ সালে লহোরে ওআইসি সম্মেলনে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।
উল্লেখ্য, সাংবিধানিক আদালতের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে শনিবার তুরস্কে যান প্রধান বিচারপতি। আদালতের প্রেসিডেন্ট প্রফেসর ড. জুহতু আর্সানাল তাকে আমন্ত্রন জানান। তুরস্কের বিচার বিভাগের মৌলিক চারটি কাঠামোর প্রধান কাঠামোটি হচ্ছে সাংবিধানিক আদালত। ১৯৬১ সালে এ আদালত প্রতিষ্ঠা করা হয়। এ বছর সাংবিধানিক এ প্রতিষ্ঠানটির ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে তুরস্কের বিচার বিভাগ। ২৯ এপ্রিল তিনি দেশে ফিরবেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net