March 13, 2026, 1:19 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা

ইবিতে নবনিযুক্ত ৪ উর্ধ্বতন কর্মকর্তাকে বরণ ও ২ কর্মকর্তার বিদায় অনুষ্ঠান

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ ৪ উর্ধ্বতন কর্মকর্তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। একই সাথে ২ জন কর্মকর্তাকে বিদায় সম্বর্ধনা দেয়া হয়েছে। আজ ২ জুলাই প্রশাসন ভবনের সভাকক্ষে অর্থ ও হিসাব বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ও ইবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন।
অনুষ্ঠানে যাদেরকে বরণ করা হয় তারা হলেন-রেজিস্ট্রার (ভারঃ) এইচ এম আলী হাসান, অর্থ ও হিসাব বিভাগের হিসাব পরিচালক (ভারঃ) শেখ জাকির হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারঃ) ড. নওয়াব আলী খাঁন এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারঃ) ড. আমানুর আমান।


চাকরীর মেয়াদ শেষ হওয়ায় হিসাব পরিচালক (ভারঃ) মোঃ ছিদ্দিক উল্যা ও উপ-হিসাব পরিচালক আব্দুল মান্নানকে হিসাব শাখার পক্ষ থেকে বিদায় জানানো হয়।
অনুষ্ঠানে ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, বিশেস অতিথি ও নবনিযুক্ত কর্মকর্তাগন বক্তব্য রাখেন।
প্রধান অতিতির বক্তৃতায় ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন হিসাব শাখাকে আরো গতিশীল ও যুগোপযোগী করে গড়ে তুলতে সকল কর্মকর্তা-কর্মচারীকেই নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সেবার মান বাড়াতে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net