June 27, 2026, 4:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যাকারীদের গ্রেফতার দাবিতে এসপি অফিস ঘেরাও, স্মারকলিপি পেশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকারীদের গ্রেফতার দাবিতে কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে পুলিশের মহাপরিদর্শক বরাবর স্মারকলিপি প্রদান করেছে সাংবাদিকরা।
বৃহষ্পতিবার (১৪ জুলাই) কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকে এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত ঘেরাও কর্মসূচীতে সংহতি জানিয়ে অংশ গ্রহন করেন জেলায় কর্মরত সাংবাদিকরা।
এসময় এখনও সাংবাদিকের হত্যাকারীদের গ্রেফতার না হওয়ায় সাংবাদিক সমাবেশ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।
বক্তৃতায় সাংবদিকরা বলেন সাংবাদিক হাসিবুর রহমান রুবেলকে শহরের প্রান কেন্দ্র হতে তুলে নিয়ে পরিকল্পিত ভাবে পেশাদার খুনি দ্বারা হত্যা করা হয়েছে। পুলিশ এখনও এর কোন ক‚ল-কিনারা করতে ব্যর্থ হয়েছে।
সমাবেশের এক পর্যায়ে কুষ্টিয়া পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে সমাবেশস্থলে এসে অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোস্তাফিজুর রহমান সাংবাদিক নেতৃবৃন্দের হাত থেকে স্মারকলিপি গ্রহন করেন এবং দ্রততম সময়ের মধ্যে রুবেল হত্যার ক্লু উদ্ঘাটনসহ জড়িতদের গ্রেফতার বিষয়ে অঙ্গীকার করেন।
সাংবাদিক হাসান আলীর সঞ্চালনায় বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচীতে বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ সভাপতি নুরুন্নবী বাবু, টিভি সাংবাদিক শরীফ বিশ্বাস, প্রেসক্লাবের সহ-সভাপতি গোলাম মওলা, কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক প্রমুখ।
গত ৭ জুলাই হতে নানা কর্মসূচী পালন করে আসছে সাংবাদিকরা।
গত ৩ জুলাই নিখোঁজ হন আমাদের নতুন সময়ের কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রুবেল। ঐদিনই রুবেলের ছোট ভাই মাহাবুব রহমান কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন।৭ জুলাই) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদীর উপর নির্মাণাধীন কুমারখালী যদুবয়রা সংযোগ সেতুর নিচ থেকে রুবেলের লাশ উদ্ধার করা হয়।
৮ জুলাই রুবেলের চাচা মিজানুর রহমান বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সাংবাদিক হাসিবুর রহমান রুবেল কুষ্টিয়া শহরের হাউজিং এ বø­কের হাবিবুর রহমানে ছেলে। সাংবাদিকতায় প্রবেশের আগেই রুবেল কুষ্টিয়া মিউনিসিপ্যালিটি মার্কেটে আল মদিনা ভান্ডার নামে ছোট ভাইয়ের সাথে কাঁচামালের আড়ত (পাইকারি) ব্যবসায় জড়িত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net