April 22, 2026, 8:33 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে

সারাদেশে ধান-চালের অবৈধ মজুত অনুসন্ধানে ৩৫ কর্মকর্তাকে দায়িত্ব

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অবৈধভাবে মজুত করা খাদ্যশস্য বিশেষ করে ধান, চাল ও গম খুঁজে বের করতে সারাদেশের জন্য ৩৫ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। এইসব কর্মকর্তারা আগামী ৩১ আগস্ট পর্যন্ত দেশের ৬০ জেলায় এ কার্যক্রম চলবে। তবে সঠিকভাবে দায়িত্ব পালন হচ্ছে কি না তা মনিটরিং করতে নিয়োগ দেয়া হয়েছে আরও ৬ কর্মকর্তা।
এ বিষয়ে ইতোমধ্যে এক অফিস আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, বোরো সংগ্রহের অগ্রগতি মাঠ পর্যায়ে পরিদর্শনের জন্য ৩৫ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হলো। এদের মধ্যে পরিদর্শন করবেন ২৯ জন। আর ছয়জন মনিটরিং করবেন।
যে সব নির্দেশনা দেওয়া হয়েছে
১. পরিদর্শনের সময় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সীমান্ত এলাকার জেলা পরিদর্শনের ক্ষেত্রে অবলম্বন করতে হবে সতর্কতা।
২. পরিদর্শনের সময় গুদাম ব্যবস্থাপনা, সংরক্ষিত খাদ্যশস্যের মান, নীতিমালা অনুযায়ী খামাল গঠন করে গুদামের সর্বোচ্চ ধারণ ক্ষমতার ব্যবহারসহ মন্ত্রণালয় থেকে সময় সময় জারি করা নির্দেশনা সঠিকভাবে পালিত হচ্ছে কিনা তা পরিদর্শন করে যাচাই করতে হবে।
৩. বেসরকারি পর্যায়ে মজুত পরিস্থিতি, ফুড গ্রেইন লাইসেন্স ছাড়া অবৈধভাবে এবং বিদ্যমান এসআরওতে উল্লিখিত পরিমাণের অধিক কোনও আড়তদার, মিলার বা ফড়িয়া খাদ্যশস্য মজুত করছে কিনা তা অনুসন্ধান করতে হবে। চুক্তিবদ্ধ মিলারদের দ্রুত খাদ্যশস্য সরবরাহের জন্য উৎসাহিত করতে হবে।
৪. দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জেলা-উপজেলা সরেজমিনে পরিদর্শন করে সুপারিশসহ প্রতিবেদন সাত কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করবেন।
৫. তবে প্রতিবেদনে গুদাম ও ভবন সংস্কার সম্পর্কিত কোনও সুপারিশ করা যাবে না।
৬. ২০২২ মৌসুমের বোরো সংগ্রহের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত হওয়ায় এই সময়ের মধ্যে পরিদর্শন শেষ করতে হবে। ৩১ আগস্টের পর বহাল থাকবে না আদেশ।
এছাড়া অনুমতি নিয়ে মন্ত্রী বা সচিবের একান্ত সচিবরা যে কোনও বিভাগ ও জেলা-উপজেলা পরিদর্শন করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net