June 25, 2026, 6:26 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

কুষ্টিয়ায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ২০০৯ সালে আওয়ামী লীগ নেতা ও কলেজ শিক্ষক হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে কুষ্টিয়ার একটি আদালত।
ঐ দুই আওয়ামী লীগ নেতা হলেন মেহেরুল ইসলাম (৫০) ও মো. বান্দা ফাত্তাহ মোহন (৫৫)। মেহেরুল ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বান্দা ফাত্তাহ ছিলেন কলেজ শিক্ষক।
একই সাথে আদালত আসামীদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদেরকে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
রবিবার (২৪ জুলাই) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম ৪ আসামির উপস্থিতিতে এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে তারিক, নবীর আলীর ছেলে রায়হান আলী,আব্দুর রশিদের ছেলে সিরাজুল ইসলাম মাসুদ,মোশাররফ হোসেনের ছেলে কামাল রেজা নিপু এবং সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের চাঁদ আলীর ছেলে সিদ্দিক ওরফে বাংলা ভাই।
রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে সিদ্দিক বাদে সবাই আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর কারাদণ্ডপ্রাপ্ত চার আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত ওপর আসামি সিদ্দিক পলাতক রয়েছেন। এ মামলায় ১০ আসামিকে খালাস প্রদান করেছে আদালত।
মামলার চার্জশিট ও আদালত সূত্রে জানা যায়, আসামিদের চাঁদা না দেয়ায় ২০০৯ সালের ১৫ আগস্ট রাত ৯টা ১৫ মিনিটের দিকে ভেড়ামারা শহরের রেলবাজার এলাকায় একটি কাপড়ের দোকানে বসে থাকা অবস্থায় ঐ দুজনকে আসামিরা এলোপাতাড়ি গুলি করে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ ঘটনার তিন দিন পর ২৮ আগস্ট ভেড়ামারা থানার এসআই শেখ আমিনুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষ ২০১১ সালের ২২ জুলাই আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net