February 28, 2026, 1:03 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

শিক্ষাপ্রতিষ্ঠানে শোক দিবসের ব্যানারে বঙ্গবন্ধু ছাড়া অন্য ছবি নয়

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ব্যানার ও পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত এক আদেশে এ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ‌‘জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করবে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠান। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। মন্ত্রণালয়ের দুই বিভাগ ও আওতাধীন অধিদপ্তর, সংস্থা, দপ্তরগুলোর পক্ষে ধানমন্ডির ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এসময় দুই বিভাগের যুগ্ম-সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা, দপ্তর ও সংস্থা প্রধানসহ অনধিক পাঁচজন উপস্থিত থাকবেন।’
‘জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জেলা তথ্য অফিসারের সঙ্গে যোগাযোগ করে পোস্টার সংগ্রহ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রচারের ব্যবস্থা করবেন। যাদের এলইডি বোর্ড রয়েছে, তারা এলইডি বোর্ডের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করবেন।’
এতে আরও বলা হয়, ‘সব দফতর ও সংস্থার কার্যালয়ে এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অফিসের দৃশ্যমান স্থানে জাতীয় শোক দিবসের ভাবগাম্ভীর্য অক্ষুণ্ন রেখে ব্যানার টাঙাতে হবে। পোস্টার ও ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া অন্য কোনো ছবি ব্যবহার করা যাবে না। মন্ত্রণালয় থেকে ব্যানারের নমুনা তৈরি করে সব দফতর ও সংস্থায় পাঠানো হবে।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net