July 23, 2026, 5:25 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা

চুয়াডাঙ্গা/তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধ দম্পতির হাত-মুখ বাঁধা লাশ উদ্ধার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নিজ ঘর থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় বৃদ্ধ দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃদ্ধ দম্পতি হলেন- নজির উদ্দিন (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৬০)।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার পুরাতন বাজারপাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঐ দম্পতির জামাতা অহিদুল ইসলামের উদ্ধৃতি দিয়ে জানান গত শুক্রবার থেকে তারা নজির ও ফরিদার কোন খবর পাচ্ছিলেন না। তাদের ফোন খোলা থাকলেও ফোন রিসিভ হয়নি।
অহিদুল জানান আজ শনিবার অহিদুল নজিরের বাড়িতে এসে তালাবদ্ধ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তালা ভেঙে দুজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
ওসি মনে করেন এটা হত্যাকান্ড। তিনি বলেন গোসলখানা থেকে নজিরের লাশ ও ঘরের ভেতর থেকে ফরিদার মরদেহ পাওয়া গেছে। বৃদ্ধার পাশে পড়ে থাকা ছোট কাঁচি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করা হয়েছে। দুটি লাশেরই হাত পা বাঁধা ছিল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net