February 28, 2026, 2:39 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

ইভিএম নিয়ে মসজিদ-মন্দিরে প্রচারণা চালাবে ইসি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার নিয়ে ‘ভ্রান্ত’ ধারণা দূর করতে ব্যাপক প্রচারণায় যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রেডিও, টেলিভিশন ছাড়াও মসজিদ-মন্দিরেও প্রচারণা চালানো হবে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) অষ্টম কমিশন সভা শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ইসি সচিব বলেন, ইভিএমের প্রকল্প পরিচালক কর্নেল রাকিবকে দায়িত্ব দেওয়া হয়েছে টিভিসি করার জন্যে। জনগণ যাতে ইভিএম সম্পর্কে স্পষ্ট ধারণা পায় এবং কীভাবে ভোট দেবে এটি প্রচারিত হয় এ জন্য তারা কাজ করবেন। অল্প সময়ের মধ্যে কমিশনকে তারা কর্মপরিকল্পনা দেখাবেন। তারপর এটি আমরা প্রচারের ব্যবস্থা করবো।
তিনি বলেন, অনেক কিছু থাকবে। টিভিসি ছাড়াও পত্র-পত্রিকা, মসজিদ-মন্দিরে আমাদের যে প্রচারণা সেটি থাকবে। তারপর শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের প্রচারণা থাকবে। বিভিন্ন ধরনের প্রচারণা থাকবে। এটি একটি সমন্বিত কর্মসূচি। এখন যে দায়িত্বটা দিয়েছি সেটি হলো আমাদের টিভিতে, বিভিন্ন চ্যানেলে, বিটিভিতে, আমাদের ফেসবুকে, সব জায়গায় প্রচার করার জন্য।
ইসি সচিব বলেন, ইভিএমের কোন বাটনে চাপ দেবেন সেটার সুস্পষ্ট ধারণা দেওয়া হবে এতে। অনেকের এ ধারণা থাকে যে আমি কলা মার্কায় ভোট দিতে চাই, কিন্তু টিপ দেওয়া হলো আম মার্কায়। এরকম ভুল যেন না হয় এবং এ ধারণাগুলো দূর করার জন্য যতগুলো ডাউট আছে সেগুলো প্রশ্নাবলী আকারে করে একটা টিভিসির মতো করা হবে। এটা করে আমরা প্রচার করবো। এ কাজটি ইভিএমের যিনি পিডি তাকে দেওয়া হয়েছে। তিনি প্রস্তুত করে কমিশনকে দেখাবেন। কমিশন এটি দেখে সন্তুষ্ট হলে আমরা প্রচার করবো।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net