February 28, 2026, 4:11 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভ এখন ২৬ বিলিয়ন ডলার : গভর্নর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভের পরিমাণ এখন ২৬ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। তিনি বলেন, রিজার্ভ আমরা গ্রস দেখাই। কিন্তু নেট দেখাতে বলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
বুধবার সচিবালয়ে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গ্রস ৩৪ দশমিক ৩ বিলিয়ন ডলার। এর থেকে ৮ বিলিয়ন ডলার বাদ দিলে যা থাকে সেটিই হচ্ছে নেট রিজার্ভের পরিমাণ।
ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালও জানান, দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গ্রস এখন ৩৪ বিলিয়ন ডলারের কিছু বেশি। সংকট কাটিয়ে আবারও আগের উচ্চতায় পৌঁছাবে রিজার্ভ ভান্ডার।
বাংলাদেশ আইএমএফ এর ঋণ পাচ্ছে জানিয়ে এ সময় অর্থমন্ত্রী উল্লেখ করেন, নিজেদের জন্যই সংস্থাটির দেয়া শর্ত বাস্তবায়ন দরকার। আমরা যেভাবে চেয়েছিলাম, আইএমএফ সেভাবেই আমাদের ঋণ দিচ্ছে। আইএমএফের ঋণ আমরা পেতে যাচ্ছি ইনশাল্লাহ।
আ হ ম মুস্তফা কামাল বলেন, আগামী তিন মাসের মধ্যে ঋণ অনুমোদন করবে আইএমএফ। ঋণের পরিমাণ সাড়ে ৪ বিলিয়ন ডলার। সাত কিস্তিতে ২০২৬ সাল পর্যন্ত এ ঋণ আসবে। প্রথম কিস্তি আসবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। বাকি ঋণ প্রতি ছয় মাস অন্তর অন্তর ৬৬০ মিলিয়ন এসডিআর (স্পেশাল ড্রয়িং রাইটস) হিসেবে ৬টি সমান কিস্তিতে ২০২৬ সালের মধ্যে পাওয়া যাবে।
বৈশ্বিক মন্দা ও দেশীয় পরিস্থিতি মোকাবেলা করতে সরকার আইএমএফের কাছে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণের আবেদন করেছিল। এর প্রেক্ষিতে গেল ২৬ অক্টোবর ঢাকায় আসে সংস্থাটির প্রতিনিধি দল। বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিএসইসিসহ বিভিন্ন সরকারি দফতরে মতবিনিময় করেন আইএমএফ কর্মকর্তারা। আজ বুধবার তাদের সঙ্গে সচিবালয়ে চূড়ান্ত বৈঠক হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net