March 13, 2026, 11:59 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল

শুল্ক সুবিধার চাল আমদানির মেয়াদ বৃদ্ধি

rtv-online-rice-চালের দাম বাড়ায় নতুন করে দরিদ্র

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চাল আমদানিতে শুল্ক সুবিধার মেয়াদ আরও তিন মাস বৃদ্ধি করেছে সরকার। ফলে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত সেদ্ধ চাল ও আতপ চালে আমদানি শুল্ক অব্যাহতি এবং পাঁচ শতাংশ হারে রেগুলেটরি ডিউটির সুবিধা পাবেন ব্যবসায়ীরা। ৩১ ডিসেম্বর এ সুবিধা শেষ হওয়ার তারিখ নির্ধারিত ছিল। গত জুনের শেষ দিকে প্রথম দফায় চাল আমদানির অনুমতি দেয় সরকার। তারপর আগস্টে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু ব্যবসায়ীদের মধ্যে আমদানির আগ্রহ না থাকায় সরকার শুল্ক কমানোর উদ্যোগ নেয়।
বর্তমানে চাল আমদানিতে ৫ শতাংশ অগ্রিম আয়কর, ৫ শতাংশ অগ্রিম কর এবং ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক রয়েছে।
বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়, ছাড়ের আওতায় চাল আমদানি করতে হলে প্রত্যেক চালানের জন্য অবশ্যই খাদ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তার অনুমতি নিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net